Hi-Guys ┈ ⋞ 〈〉 ⋟ ┈ i am 〈 Md Abdur Rauf 〉 Click On English

ডল স্টার্টার মোটর কন্ট্রোল সার্কিট সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখুন

ডল স্টার্টার কি, ডল স্টার্টার এর কাজ কি, ডল স্টার্টার কানেকশন ডায়াগ্রাম, ডল স্টার্টার কেন ব্যবহার করা হয়, Dol Starter এর পূর্ণরূপ কি

Dol Starter এর পূর্ণরূপ হলো:-- Direct On Line স্টার্টার। যার মাধ্যমে খুব নিরাপদে থ্রি ফেজ মোটর কন্ট্রোলিং করা হয়। ডল স্টার্টার ব্যবহার করে সর্বোচ্চ 5 Hp পর্যন্ত মোটর কন্ট্রোলিং করা যায়।

Dol Starter কি?
ডল স্টার্টার সার্কিট কি?
ডল স্টার্টার কাকে বলে?
ডল স্টার্টার কন্ট্রোল সার্কিট?
ডল স্টার্টার 3φ মোটর কন্ট্রোল সার্কিট কি?
ডল স্টার্টার সার্কিটে ব্যবহৃত মালামাল গুলো কি কি?

DOL স্টার্টার এর কার্যপ্রণালী:
ডল স্টার্টার চালু করার জন্য ON Push Button Switch পুশ করা হয়। তখন এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। ON সুইচে এর সাথে ম্যাগনেটিক কন্টাক্টরের অক্সিলারি কন্টাক্ট N/O প্যারালাল কানেকশন থাকে। এবং ম্যাগমেটিক কন্টাক্টরের এর হোল্ডিং কয়েলের A1 টার্মিনাল সংযুক্ত থাকে। ফলেই একবার বাটন চাপ দিয়ে ছেড়ে দিলে ম্যাগমেটিক কন্টাক্টরের অক্সিজেনারি কন্টাক্ট Holding Coil কে অন করে রাখে। ফলে ম্যাগনেটিক কন্টাক্টর এর Input টার্মিনাল গুলো থেকে Output টার্মিনাল গুলাতে বিদ্যুৎ প্রবাহ শুরু করে। এবং আউটপুটের সংযুক্ত মোটর চলতে শুরু করে। যখন ডল স্টার্টার বন্ধ করার প্রয়োজন হয়। OF পুশ বাটনে একটা চাপ দিলে ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি কন্টাক্ট ল্যাচিং ছেড়ে দেয়। ফলে ম্যাগনেটিক কন্টাক্টর এর হোল্ডিং কয়েল অন্ধ হয়ে যায়। যেহেতু ম্যাগনেটিক কন্টাক্টরের হোল্ডিং কয়েল বন্ধ হয়ে যাওয়া মানে DOL স্টার্টার বন্ধ হয়ে যায়।

ডল স্টার্টার কন্ট্রোলিং সার্কিট চিত্রঃ

ডল স্টার্টার এর গঠনপ্রণালী:

একটি ডল স্টার্টার সার্কিট গঠন বিশ্লেষণ করলে দেখা যায় বেশ কিছু যন্ত্রাংশনের সমষ্টি তৈরি হয় DOL স্টার্টার সার্কিট। অংশগুলো হল: ON সুইচ একটি, OF সুইচ একটি, একটি ম্যাগনেটিক কন্টাক্টর ও একটি থার্মাল ওভারলোড প্রটেকশন রিলে। উপরের নির্দেশিত নিয়ম অনুযায়ী প্রতি অংশ ইনস্টল এর মাধ্যমে একটি DOL স্ট্যাটাস সার্কিট এর রূপ নেয়। ডল স্টাটার একক কোন যন্ত্র নায়। সকল যন্ত্রপাতির সমষ্টি হচ্ছে একটি DOL স্টার্টার সার্কিট। অর্থাৎ প্রতিটি যন্ত্রপাতি ডল স্টার্টার সার্কিটের একটি করে অংশ হিসেবে বিবেচনা করা হয়। নিচে প্রতিটি অংশের নাম ও কাজ চিত্রসহ বর্ণনা করা হলো:

ডল স্টার্টার এর ব্যবহৃত যন্ত্রপাতির তালিকা নিচে দেওয়া হলো:
১।ম্যাগমেটিক কন্টাক্টর।
২। অন পুশ বাটন সুইচ।
৩। অফ পুশ বাটন সুইচ।
৪।ওভারলোড প্রটেকশন রিলে।

ম্যাগমেটিক কন্টাক্টর:
ম্যাগমেটিক কন্টাক্টর মূলত মোটর কন্ট্রোলিং এর জন্য ডিজাইন করা হয়েছে। এটি একটি ইলেক্ট্রোম্যাগমেটিক সুইচিং ডিভাইস। এর মাধ্যমে নিরাপদে যে কোনো থ্রি ফেজ মোটর কন্ট্রোলিং করা যায়। ম্যাগমেটিক কন্টাক্টর ফ্যারাডের ইলেক্ট্রোম্যাগনেটিক ইনডাকশন নীতির অনুসরণ করে চলে।

অন পুশ বাটন সুইচ:
ম্যাগমেটিক কন্টাক্টর এর হোল্ডিং কোয়েল চালু করা জন্য অন পুশ বাটন সুইচ ব্যবহার করা হয়। NO পুসবাটন সুইচ যা Normally Open অবস্থায় থাকে। On Push Button সুইচ যতক্ষণ চাপ দিয়ে রাখা হয় ঠিক ততক্ষণ এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে। সুইচ থেকে হাত সরিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে যায়।

অন পুশ বাটন সুইচ চিত্রঃ

অফ পুশ বাটন সুইচ:
ম্যাগমেটিক কন্টাক্টর এর হোল্ডিং কয়েলের পাওয়ার বন্ধ করার জন্য ব্যবহার হরা হয়। OF পুশ বাটন সুইচ যা Normally Close অবস্থায় থাকে। নর্মাল অবস্থায় Of Push Button Switch এর মধ্য দিয়ে খুব সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। যতক্ষণ পুশ বাটন সুইচ চাপ দিয়ে রাখা হয় ততক্ষণ এর মধ্য দিয়ে কোন বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। আবার ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে যায়।
তখন On বাটন সুইচ কাজ করার জন্য সাহায্য করে।

অফ পুশ বাটন সুইচ চিত্রঃ

ওভারলোড প্রটেকশন রিলে:
এটি একটি 3φ মোটর প্রটেকশন রিলে যা অভার লোড কারেন্ট প্রবাহ ও ওভারহিট থেকে মোটর রক্ষা করে থাকে। এটি ডল স্টার্টার সার্কিটের ম্যাগমেটিক কন্টাক্টর আউটপুটে সংযোগ করতে হয়। এছাড়া ওভারলোড রিলে সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ট্যাপ করুন

ডল স্টার্টার সার্কিটে ওভারলোড রিলে কানেক্টশন চিত্রঃ

ডল স্টার্টার এর সুবিধাঃ
১। ডল স্টার্টার সার্কিট ব্যবহার করে 3φ মোটর খুব সহজে কন্ট্রোলিং করা হয়।
২। ডল স্টার্টার সার্কিট ব্যবহার করে দীর্ঘ সময় মোটর চালালে সুইচ পুড়ে যাওয়ার কোন সম্ভাবনা থাকে না।
৩। মোটর ওভারলোড বা যে কোন ত্রুটি হলে নিরাপত্তা প্রদান করে।
৪। ডল স্টার্টার এর মাধ্যমে করা হাইভোল্টেজ পাওয়ার সুইচিং করা যায়।
৫। ডল স্টার্টার চালু অবস্থায় বিদ্যুৎ চলে গেলে এবং পরবর্তীতে বিদ্যুৎ চলে আসলে অটোমেটিক ভাবে বন্ধ হয়ে থাকে। চালু করার প্রয়োজন হলে On বাটনের চাপ দিলে চালু হয়ে যায়।

Post a Comment